Advertise with us
শিরোনাম
Advertise with us

বাংলাদেশে চালু হচ্ছে চেইন শপ আলফামার্ট

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে চালু হচ্ছে চেইন শপ আলফামার্ট

খুচরা চেইন শপ আলফামার্ট বাংলাদেশে চালু হচ্ছে। আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড নামে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর ব্যবসা শুরু হচ্ছে। এটি ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগে গঠিত কোম্পানি। বাংলাদেশে এ প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে রয়েছে কাজী ফার্মস গ্রুপ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিকভাবে যাত্রার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ দেশি-বিদেশি বিনিয়োগাকারীরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ বিনিয়োগে বাংলাদেশে ব্যবহার করা হবে সর্বাধুনিক রিটেইল প্রযুক্তি। স্থানীয় ভোগ্যপণ্য উৎপাদকদের মধ্যে দ্রুত বিতরণের জন্য তারা গড়ে তুলবে একটি নতুন ডিস্ট্রিবিউশন বা বিতরণ নেটওয়ার্ক।

কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান বলেন, ‘আমাদের এই উদ্যোগে ১২ কোটি ডলার বিনিয়োগ হবে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আশা করছি রিটেইল চেইন শপগুলোতে ৪০ ভাগ মেয়েদের কাজের সুযোগ দিতে পারবো।’

অনুষ্ঠানে জানানো হয়, যৌথ উদ্যোগের অংশীদারদের মধ্যে আলফামার্ট বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে প্রায় ৩০ হাজার স্টোর পরিচালনা করছে। আরেক অংশীদার মিৎসুবিশি করপোরেশনের রিটেইল শপ সোগো শোশা, যারা জাপান ও ইন্দোনেশিয়ায় প্রায় ১৭ হাজার স্টোর পরিচালনা করে।

আলফামার্ট গ্রুপ, ইন্দোনেশিয়ার চেয়ারম্যান বুদিয়ান্ত জোকো সুশান্ত বলেন ‘কাজী ফার্মস বাংলাদেশে কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনা করছে। আমি আশা করছি ব্যবসা পরিচালনায় বাংলাদেশে রিটেইল উদ্যোক্তাদের দারুন সম্ভাবনা রয়েছে। আমার বিশ্বাস, বাংলাদেশের মানুষ আলফামার্টকে সাদরে গ্রহণ করবে।’

জাপানের মিতসুবিশি করপোরেশনের প্রতিনিধি হিরোশি ওয়েগাক বলেন, আমি মনে করি বাংলাদেশ-ইন্দোনেশিয়া এবং জাপান–এই তিনদেশের ব্যবসায়িক অভিজ্ঞতা একটি দারুণ বিজনেস ভেঞ্চার তৈরি করবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির প্রথম ধাপে ৫ কোটি মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ থাকবে, যা দেশি মুদ্রায় ৬১০ কোটি টাকার মতো। দ্বিতীয় ধাপে আরও ৭ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। দুটো মিলিয়ে আলফামার্টে মোট ১২ কোটি ডলার বা ১ হাজার ৪৬৪ কোটি টাকা বিনিয়োগ হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ