Advertise with us
শিরোনাম
Advertise with us

তরুণদেরকে সব বিদ্যুৎকেন্দ্রের চারদিকে মানববন্ধন তৈরির আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তরুণদেরকে সব বিদ্যুৎকেন্দ্রের চারদিকে মানববন্ধন তৈরির আহ্বান ইরানের

দেশজুড়ে সব বিদ্যুৎকেন্দ্রের চারপাশে মানববন্ধন গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের শাসকরা। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ এ খবর জানিয়েছে।

ইরানের শাসকদের এই ধরনের আহ্বানের কারণ- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ফের হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানের ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থা যদি মঙ্গলবার রাত ৮টার (ইডিটি) মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে চুক্তিতে আসতে রাজি না হয়, তাহলে ‘আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে।’

ইরানের তরুণদের প্রতি মানবন্ধন তৈরির আহ্বান এবং ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে পুরো ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি এমন সময় হলো, যখন গত রোববার এক পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন যে ইস্টার্ন টাইম মঙ্গলবার রাত ৮টা (বাংলাদেশ সময় অনুযায়ী এটি আগামীকাল বুধবার ভোর ৬টা) হবে ‘বিদ্যুৎকেন্দ্র ও সেতু দিবস’। এর মাধ্যমে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ