Advertise with us
শিরোনাম
Advertise with us

২৫ বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্প চুক্তি করল ইরান ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৫ বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্প চুক্তি করল ইরান ও রাশিয়া

ইরানের দক্ষিণাঞ্চলে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলারের চুক্তি সই করেছে তেহরান ও মস্কো। শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর আল-জাজিরার

ইরানের আইআরএনএ (ইরনা) সংবাদ সংস্থা জানিয়েছে, এ চুক্তির আওতায় হরমুজগান প্রদেশের সিরিক শহরে ৫০০ হেক্টর (১ হাজার ২৩৫ একর) জায়গায় চারটি নতুন ইউনিট নির্মাণ করা হবে। প্রদেশটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানের কাছে অবস্থিত।

ইরনা বলেছে, এই ‘জেনারেশন থ্রি’ চুল্লিগুলো মিলিতভাবে পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম গত বুধবার মস্কোতে ইরানে ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে একটি সমঝোতা স্মারক সই করার ঘোষণা দিয়েছিল। তবে সেখানে কতগুলো কেন্দ্র হবে, তা বলা হয়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ