Advertise with us
শিরোনাম
Advertise with us

১৪ বছর পর ফের ক্রোয়েশিয়ার দায়িত্বে স্লাভেন বিলিচ

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৪ বছর পর ফের ক্রোয়েশিয়ার দায়িত্বে স্লাভেন বিলিচ

ক্রোয়েশিয়ার নতুন প্রধান কোচ হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন স্লাভেন বিলিচ। তিনি বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে বিদায়ের পর ক্রোয়াটদের দায়িত্ব ছেড়ে দেওয়া জ্লাতকো দালিচের স্থলাভিষিক্ত হলেন।

ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন সোমবার নির্বাহী কমিটির সভা শেষে নতুন কোচের নাম ঘোষণা করে।

২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার কোচের দায়িত্বে ছিলেন বিলিচ। তার অধীনে ৬৫ ম্যাচে ৪২টিতে জয়ের বিপরীতে ১৬ ম্যাচে হেরেছিল ক্রোয়াটরা। ১৪ বছর পর ৫৭ বছর বয়সী এই কোচকে আবার ফিরিয়েছে ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিলিচ বলেন, ‘আমাদের খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ক্রোয়েশিয়া যাতে ফুটবলের অভিজাত দলগুলোর মধ্যেই টিকে থাকে, তা নিশ্চিত করতে দলে নতুন শক্তি, আকাঙ্ক্ষা ও দৃঢ়তা ফিরিয়ে আনার দায়িত্ব এখন আমার।’

খেলোয়াড় জীবনেও ক্রোয়েশিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিলিচ। জাতীয় দলের জার্সিতে ৪৪টি ম্যাচ খেলে তার গোলসংখ্যা তিনটি। এছাড়াও ১৯৯৬ ইউরো ও ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন তিনি।

এর আগে বিশ্বকাপে ‘এল’ গ্রুপে ইংল্যান্ডের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল ক্রোয়েশিয়া। তবে রাউন্ড অব ৩২-এর ম্যাচে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই জ্লাতকো দালিচ ক্রোয়েশিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ান। ২০১৭ সালের অক্টোবরে তিনি ক্রোয়েশিয়ার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ