Advertise with us
শিরোনাম
Advertise with us

সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

এতে বলা হয়েছে, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২২ হাজার ৬১৩ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৬৫২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার ৩৯৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে চার হাজার ৫৬৭ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।

বর্তমানে দেশটিতে ৩১ হাজার ৩৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৮১৪ জন পুরুষ এবং এক হাজার ৫৬০ জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২৩ হাজার ২১ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ