Advertise with us
শিরোনাম
Advertise with us

সেমিকন্ডাক্টর খাতে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেমিকন্ডাক্টর খাতে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে ভারত

সেমিকন্ডাক্টর খাতে অংশীদারত্ব আরও ঘনিষ্ঠ করতে চায় ভারত ও মালয়েশিয়া। দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে হওয়া এক বৈঠকে খাতটিসহ বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করা হয়েছে।

মালয়েশিয়া সেমিকন্ডাক্টর রপ্তানিতে বিশ্বে ষষ্ঠ। শনিবার সরকারি সফরে পুত্রজায়ায় যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন।

বৈঠক শেষে নরেন্দ্র মোদি বলেন, এআই ও ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি দুই দেশ এখন থেকে সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা করবে। আর সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, সম্পর্ক জোরদারের জন্য এই বৈঠক কৌশলগত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মালয়েশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, তাদের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সেমিকন্ডাক্টর খাত প্রায় ২৫ শতাংশ অবদান রাখে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে অত্যন্ত শক্তিশালী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম আছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সেমিকন্ডাক্টর খাতে মালয়েশিয়ার প্রায় ৩০ থেকে ৪০ বছরের অভিজ্ঞতা আছে। ভারতীয় কোম্পানিগুলো গবেষণা, উন্নয়ন এবং উৎপাদন ও টেস্টিং প্ল্যান্ট তৈরির ক্ষেত্রে দেশটির সঙ্গে কাজ করতে আগ্রহী।

গত বছরের জুন মাসের এক প্রতিবেদন অনুযায়ী, টাটা ইলেকট্রনিকস মালয়েশিয়ায় একটি ফ্যাব্রিকেশন বা আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট প্ল্যান্ট কেনার জন্য বৈশ্বিক সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর সঙ্গেও আলোচনা করেছিল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ