Advertise with us
শিরোনাম
Advertise with us

সাম্বা তো গেছেই, প্রেসিং-পজিশন-কন্ট্রোলও ছাড়তে চায় ব্রাজিল

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাম্বা তো গেছেই, প্রেসিং-পজিশন-কন্ট্রোলও ছাড়তে চায় ব্রাজিল

ব্রাজিলের সেই সাম্বা ফুটবল আর নেই। যেখানে শুধু জয় নয়, ম্যাচটাও উপভোগ্য করে তোলার ভার ছিল সেলেসাওদের কাঁধে। ম্যাচ নিয়ন্ত্রণ করা, কর্তৃত্ব করা, মনে দাগ কেটে যাওয়া মুহূর্ত উপহার দেওয়া ছিল ব্রাজিলের ফুটবলের সাধারণ ঘটনা। সেখান থেকে ব্রাজিল অনেকটা নিচে নেমে গেছে। ডন কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার পর রক্ষণ মজবুত করে খেলায় মন দিয়েছেন।

দলটির অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো এবার বললেন, প্রয়োজনে ব্রাজিলকে বলের পজিশন, হাই প্রেসিং ও ম্যাচের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে খেলতে হবে। সুযোগের অপেক্ষায় থাকতে হবে এবং গোল করতে হবে। হাইতির বিপক্ষে শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে যেন সত্য কথার ঝাপি খুলে দিলেন তিনি।

এক প্রশ্নের জবাবে দানিলো বলেন, ‘ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পর (প্রীতি ম্যাচ) আমি সতীর্থদের বলেছিলাম, ফ্রান্স কিংবা আর্জেন্টিনার মতো আমাদের দলে পরিপক্কতা নেই। এর অর্থ এই নয় যে, আমরা অনেক দূর যেতে পারব না। আমাদের অন্য পথ অবলম্বন করতে হবে।’

সেই পথের বর্ণনা দিতে গিয়ে চিরায়ত ব্রাজিল ফুটবলের বিরুদ্ধ (এন্টি ফুটবল) দর্শনের কথা বলেন সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি ও জুভেন্টাস ডিফেন্ডার, ‘হয়তো হাই প্রেস করা যাবে না, বলের পজিশন ও ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিপক্ষের কাছে ছেড়ে দিতে হবে। এটাও এক ধরনের পরিপক্কতা। আমাদের দলে ভিনিসিয়াস, রাফিনিয়া, এন্ড্রিক, রায়ানরা আছে; সুযোগ আসলে গোল করার মতো ফুটবলার আছে দলে। আমরা ভুগছি, এটা সত্য। কিন্তু সুযোগ আসলে বলটা জালে পাঠাতে হবে এবং ফলাফল ধরে রাখতে হবে।’

হাইতির বিপক্ষে ম্যাচের একাদশ নিয়ে প্রশ্নেও দানিলো গোছালো ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। একাদশে ৭-৮ জনের জায়গা পাকা এবং বাকিরা বদলি পক্রিয়ার মধ্য দিয়ে খেলবেন বলে উল্লেখ করেছেন তিনি। ওই পরিবর্তন হাইতির বিপক্ষে ম্যাচেও হতে পারে, ‘আগেও বলেছি, রিজার্ভ-স্টার্টার বলে কিছু নেই। প্রতি দলে ছয়-আট জন থাকে, যারা প্রতি ম্যাচে খেলে। বাকিটা কৌশল অনুযায়ী পরিবর্তন হয়। আগামী ম্যাচে আমাদের প্রথম ম্যাচের একাদশের ৮০ শতাংশ অপরিবর্তিত থাকবে, এটা আমি বলতে পারি।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ