Advertise with us
শিরোনাম
Advertise with us

লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে সীমিত ও লক্ষ্যভিত্তিক স্থল অভিযান শুরু করেছে। ওই অঞ্চলে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে অভিযান চালানো হচ্ছে।

সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএএফ) জানায়, এই অভিযানের উদ্দেশ্য হলো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা অঞ্চল শক্তিশালী করা। এ ছাড়া, হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস, সক্রিয় যোদ্ধাদের নির্মূল করাও এই অভিযানের লক্ষ্য। সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশের আগে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আর্টিলারি ও বিমান হামলা চালিয়েছে।

লেবানন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জড়ায় ২ মার্চ। ওইদিন ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালায়। আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জবাব দিতে ওই হামলা চালিয়েছিল গোষ্ঠিটি। এরপর থেকে ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালাচ্ছে। এবার স্থল অভিযান শুরুর কথা জানাল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ