Advertise with us
শিরোনাম
Advertise with us

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ৬

ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেছেন। এই হামলার ঘটনায় আরও ২১ জন আহত হয়েছে বলে তিনি জানান। বিবিসি

এর কয়েক ঘণ্টা আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হাঙ্গেরির বুদাপেস্টে আসন্ন শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। কারণ তিনি ‌‘অকার্যকর বৈঠক’ চান না। এর মধ্য দিয়ে ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সম্মুখ সারিতে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করলো ক্রেমলিন।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করে চালানো এই হামলাকে ‘একটি সফল আঘাত’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ