Advertise with us
শিরোনাম
Advertise with us

মালদ্বীপ বধের ছক সাজাচ্ছেন বাটলার

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মালদ্বীপ বধের ছক সাজাচ্ছেন বাটলার

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর অষ্টম আসরের পর্দা উঠেছে আজ। ট্রফির হ্যাটট্রিক মিশন নিয়ে ইতোমধ্যেই ভারতের গোয়ায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে আজ গোয়ায় নিবিড় অনুশীলন সেরেছে মারিয়া মান্ডা-ঋতুপর্ণা চাকমারা। অনুশীলন শেষে দলের পরিকল্পনা নিয়ে বাফুফের ভিডিও বার্তায় কথা বলেছেন জাতীয় দলের সহকারী কোচ আবুল হোসেন।

আজকের অনুশীলন নিয়ে আবুল হোসেন বলেন, ‘আজকের ট্রেনিংয়ে আমরা মূলত ‘ফেজ অব প্লে’তে ছিলাম। আমাদের ট্যাকটিক্যাল কাজগুলো হয়েছে। যেমন আমরা কীভাবে ডিফেন্ডিং করব এবং কীভাবে অ্যাটাকিং করব। বল পায়ে থাকা অবস্থায় এবং বল ছাড়া অবস্থায় আমাদের ট্যাকটিক্যাল শেপটা কীভাবে ঠিক রাখব, কোচ আজ এটা নিয়ে অনেকবার কাজ করেছেন। আমাদের মূল জোরটা ছিল এখানেই।’

এবার সাবিনা খাতুন, মাসুরা পারভীন কিংবা কৃষ্ণা রানী সরকারের মতো অভিজ্ঞদের ছাড়াই দল গড়তে হয়েছে কোচ বাটলারকে। এমনকি এশিয়ান কাপের অধিনায়ক আফঈদা খন্দকার শেষ মুহূর্তে নেতৃত্ব হারিয়েছেন। দলের নতুন কাপ্তান এখন মারিয়া মান্ডা।

তারুণ্যনির্ভর এই দলটির বর্তমান অবস্থা বেশ ইতিবাচক উল্লেখ করে সহকারী কোচ বলেন, ‘আমাদের দলের সার্বিক অবস্থাটা আমরা থাইল্যান্ড থেকেই বুঝতে পারছি। ব্যাংককে মেয়েরা খুব হার্ড ওয়ার্ক করেছে। সেই কন্ডিশনিং ক্যাম্প শেষেই আমরা এখানে এসেছি। এখন দলের সবাই ম্যাচ খেলার জন্য একদম উদগ্রীব হয়ে আছে। ভালো করার জন্য মেয়েরা অনেক স্ট্রাগল করছে এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।’

তিনি আরও যোগ করেন, ‘থাইল্যান্ডের ক্যাম্পটা খুব ভালো হওয়ায় মেয়েরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছে যে আমরা মাঠে কী করতে চাচ্ছি এবং সাফে আমাদের পরিকল্পনা কী। আশা রাখি মেয়েরা টুর্নামেন্টে খুব ভালো করবে, ইনশাআল্লাহ।’

আগামী ২৮ মে মালদ্বীপ এবং ৩১ মে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ নিয়ে লাল-সবুজের টিম ম্যানেজমেন্টের ভাবনার বিষয়ে আবুল হোসেন বলেন, ‘প্রতিপক্ষ সব সময়ই শক্তিশালী। আমরা তাদের নিয়ে অবশ্যই ভাবছি, তাদের বিপক্ষে আমরা কীভাবে খেলব তা নিয়ে আগেও চিন্তা করেছি। আজ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রতিপক্ষদের ম্যাচ আছে। আমরা টেকনিক্যাল স্টাফরা যারা আছি, সবাই মিলে আজ এই ম্যাচগুলো দেখব। তাদের শক্তি ও দুর্বলতাগুলো পর্যবেক্ষণ করে আগামীকাল এবং আগামী দিনগুলোর অনুশীলন সেশন আমরা সেই অনুযায়ী সাজাব।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ