Advertise with us
শিরোনাম
Advertise with us

ভ্রমণ ক্লান্তি কমতে পারে ইরানের ফুটবলারদের

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভ্রমণ ক্লান্তি কমতে পারে ইরানের ফুটবলারদের

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিন ম্যাচই পড়েছে যুক্তরাষ্ট্রে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সমতার পর লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচ খেলবে ইরান।

দীর্ঘ ভ্রমণ ক্লান্তি নিয়ে বিশ্বকাপ খেলতে হচ্ছে ইরানিয়ানদের। ম্যাচের একদিন আগে যুক্তরাষ্ট্রে এসে ম্যাচ শেষেই চলে যেতে হচ্ছে তাদের। ফিফার নিয়ম মেনে, বিশ্রাম নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।

বিষয়টি নিয়ে ইরানের ফুটবল ফেডারেশন অবশ্য ফিফার কাছে নালিশ দিয়েছে। ওই নালিশে কাজ না হলেও ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হওয়ায় ইরানের ফুটবলারদের বিশ্বকাপ যাত্রা আরেকটু সহজ করার কথা চিন্তা করছে হোয়াইট হাউজ।

মিশরের বিপক্ষে শেষ ম্যাচের আগে ফুটবলার ও কোচিং স্টাফরা যাতে আগেভাগে যুক্তরাষ্ট্রে আসতে পারে এবং ম্যাচ শেষে প্রয়োজনীয় রিকভারি শেষে মেক্সিকো ফিরে যেতে পারে, সেই ব্যবস্থা নেওয়ার আলোচনা চলছে হোয়াইট হাউজে।

সংবাদ মাধ্যমকে হোয়াইট হাউজের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানো বলেছেন, ‘আমি জেনেছি যে, মার্কিন প্রেসিডেন্ট চান, মাঠের লড়াইয়ে যেন ভারসাম্য থাকে। তবে সেটা কোনভাবেই আমাদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে নয়। আমরা এরই মধ্যে যাতে ইরান যুক্তরাষ্ট্রে এসে অন্তত ঠিক মতো ম্যাচ খেলতে পারে সেই ব্যবস্থা করেছি।’

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ফুটবলাররা যে যুক্তরাষ্ট্রে এসে খেলতে পারছে, সেটাও ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে সম্ভব হয়েছে। ইরানকে ম্যাচ শুরুর আর একদিন আগে যুক্তরাষ্ট্রে এসে ম্যাচ শেষে ক্লান্তি কাটিয়ে ওঠার সুযোগ দেওয়া বিষয়ক আলোচনায় ইরানের কোন প্রতিনিধি যুক্ত আছেন কিনা তা সংবাদ মাধ্যম নিশ্চিত করতে পারেনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ