মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

বাজার থেকে আরও ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাজার থেকে আরও ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

বাজার স্থিতিশীল রাখতে গত বৃহস্পতিবার আরও ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত কেনা হয়েছে ২৮০ কোটি ডলার। ডলার কেনার বিপরীতে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে ৩৪ হাজার কোটি টাকার বেশি পরিশোধ করেছে। এতে করে টাকার সরবরাহ কিছুটা বেড়েছে। একই সঙ্গে ডলারের দর না কমে স্থিতিশীল রয়েছে। অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। মূলত অর্থ পাচারে কড়াকড়ির পর থেকে প্রবাসী আয়ে উচ্চপ্রবাহের কারণেই ডলার সরবরাহ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসের ১৪ দিনে প্রবাসীরা প্রায় ১৭১ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। সব মিলিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত রেমিট্যান্স এসেছে এক হাজার ৪৭৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ১৮ শতাংশ বেশি। গত অর্থবছর রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ২৭ শতাংশ বেশি।

রেমিট্যান্সের উচ্চপ্রবাহের কারণে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে গত বৃহস্পতিবার ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলার হয়েছে। আইএমএফের বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৩ সালের জুন থেকে আইএমএফের শর্ত মেনে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আওয়ামী লীগ সরকারের পতনের সময় বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ নেমে দাঁড়ায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।
গত সরকারের সময়ে ডলার নিয়ে বড় ধরনের অস্বস্তি ছিল। ডলার সংকট এবং দরবৃদ্ধিকে উচ্চ মূল্যস্ফীতির অন্যতম কারণ বিবেচনা করা হয়। বর্তমান সরকারের সময়ে ডলারের দর ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে। আবার ডলার পেতেও এখন সমস্যা হচ্ছে না। দুই অঙ্কেরর ঘরে থাকা মূল্যস্ফীতি গত নভেম্বর শেষে ৮ দশমিক ২৯ শতাংশ হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ