Advertise with us
শিরোনাম
Advertise with us

পেছানোর আবেদন নিয়ে জাতিসংঘ কমিটিতে আলোচনা

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেছানোর আবেদন নিয়ে জাতিসংঘ কমিটিতে আলোচনা

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পেছাতে সরকারের আবেদন নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটিতে আলোচনা হয়েছে। কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) এনহান্সড মনিটরিং মেকানিজম (ইএমএম) ফ্রেমওয়ার্কের আওতায় শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বৈঠক হয়। কমিটি বাংলাদেশের আবেদন মূল্যায়ন করে পরে সিদ্ধান্ত নেবে।

যোগাযোগ করা হলে সিডিপির সদস্য ও ইএমএম চেয়ার বাংলাদেশের অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য নিউইয়র্ক থেকে সমকালকে জানান, চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করে এবং সরকারের উত্থাপিত বিষয়গুলো মূল্যায়নের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হবে তা জানানো হবে। সিডিপির সিদ্ধান্ত পেতে কয়েক সপ্তাহ লাগতে পারে। এরপর বিষয়টি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে যাবে এবং পরবর্তীতে সাধারণ পরিষদে উপস্থাপন করা হবে।

বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সিডিপি কি এলডিসি উত্তরণ স্থগিতের সুপারিশ করবে কিনা জানতে চাইলে ড. দেবপ্রিয় বলেন, আবেদন পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়ার পরই কেবল এ বিষয়ে কিছু বলা যেতে পারে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই জাতিসংঘের ওই কমিটির কাছে এলডিসি থেকে বের হওয়ার সময় তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করে সরকার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ