Advertise with us
শিরোনাম
Advertise with us

দেশ এবং জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশ এবং জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান

দেশ এবং জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে, মানুষের প্রত্যাশা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। আমরা দেশ ও জাতিকে একটি উদাহরণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন নৌ ক্যাম্পে বাহিনীর অফিসার এবং সদস্যদের উদ্দেশ্যে এ কথা বলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

নৌবাহিনী প্রধান বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সিভিল প্রশাসনের সমন্বয় খুবই গভীর এবং দৃঢ়। সশস্ত্র বাহিনীর সদস্যরা দীর্ঘদিন মাঠে থাকায় অঞ্চলভিত্তিক চ্যালেঞ্জ, সুবিধা-অসুবিধাসমূহ সম্পর্কে অবগত রয়েছেন। তাই সব বাহিনীর সমন্বয়ে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি করে দেওয়ার আশ্বাস দেন নৌবাহিনী প্রধান।

নিরাপদে কেন্দ্রে ব্যালট বাক্স এবং ব্যালট পৌঁছানো থেকে শুরু করে ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে আশ্বাস দেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

পরে দুপুর একটায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর বিষয়ে এক মতবিনিময় সভায় উপস্থিত হন তিনি।

সভায় বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি, বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‍্যাব, কোস্টগার্ড, নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর পৌনে ১২টায় হেলিকপ্টারযোগে বরগুনা সার্কিট হাউজ মাঠে আসেন নৌপ্রধান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ