Advertise with us
শিরোনাম
Advertise with us

ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এর প্রিমিয়ার

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা চলচ্চিত্র উৎসবে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এর প্রিমিয়ার

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমার। আগামীকাল সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরে প্রিমিয়ারের পর দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানান সিনেমাটির নির্মাতা আকাশ হক ও নির্বাহী প্রযোজক হাফিজউদ্দিন মুন্না।

নির্মাতা বলেন, “ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এটি সমাজে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক দিককে তুলে ধরার একটা প্রয়াস। এই সিনেমার মাধ্যমে এবার বড় পর্দায় কয়েকজন নতুন মুখের অভিষেক হতে যাচ্ছে।”

সিনেমার প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, মেহেদী হাসান সোহান। আরও অভিনয় করেছেন চয়ন মন্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন। সেই সঙ্গে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।

সিনেমাটির সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারহানা ফারহা বলেন, “দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুর’ একটি রাজনৈতিক স্যাটায়ার চলচ্চিত্র, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভিত্তিক রাজনীতির সংস্কৃতিকে স্যাটায়ার–এর মাধ্যমে তুলে ধরেছে। এরই মধ্যে সিনেমার টাইটেল ট্র্যাক ‘সহমত ভাই’ দর্শকদের নজর কেড়েছে। র‍্যাপ স্টাইলে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন তাবিব মাহমুদ। গানটি প্রকাশ হওয়ার পরপরই দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে।”

সিনেমার অন্যতম অভিনেতা ববি বিশ্বাস বলেন, “১৪২ মিনিট দৈর্ঘ্যের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ শুধু একটি সিনেমা নয় বরং পরিচিত বাস্তবতাকে নতুন চোখে দেখার এক সাহসী চেষ্টা। হাসি, ব্যঙ্গ আর বাস্তবতার মিশেলে নির্মিত সিনেমাটি এবারের উৎসবে দর্শকদের আলাদা করে ভাবাতে বাধ্য করবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ