Advertise with us
শিরোনাম
Advertise with us

টুইটার বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন ইলন মাস্ক, আদালতের রায়

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টুইটার বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন ইলন মাস্ক, আদালতের রায়

২০২২ সালে মাইক্রোব্লগিং সাইট টুইটার (বর্তমানে এক্স) অধিগ্রহণের সময় বিনিয়োগকারীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

শুক্রবার সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালতের জুরি বোর্ড সর্বসম্মতভাবে এই রায় ঘোষণা করে।

টুইটারের কয়েকজন বিনিয়োগকারীর দায়ের করা মামলায় বলা হয়, অধিগ্রহণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সময়ে ইলন মাস্কের দেওয়া বিভ্রান্তিকর বক্তব্যের ওপর ভিত্তি করে তারা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন, যা শেষ পর্যন্ত তাদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেয়।খবর বিবিসির

দুই দিনের দীর্ঘ আলোচনার পর জুরি বোর্ড জানায়, টুইটারের ইউজার মেট্রিক্স বা ব্যবহারকারীর সংখ্যা নিয়ে মাস্কের করা দাবি এবং ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসার প্রচ্ছন্ন হুমকিগুলো ছিল ‘উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’।

আদালতের রায়ে বলা হয়েছে, ২০২২ সালের মে থেকে অক্টোবরের মধ্যে ইলন মাস্কের বিতর্কিত মন্তব্যের কারণে টুইটারের শেয়ারের দাম ৩ থেকে ৮ ডলার পর্যন্ত কমে যায়। এর ফলে ক্ষতিগ্রস্ত প্রত্যেক বিনিয়োগকারী বড় অঙ্কের ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতে পারেন। তবে চলতি মাসের শুরুতে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় ইলন মাস্ক দাবি করেন, তিনি বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে চাননি। তার টুইট বা পাবলিক কমেন্টের ভুল ব্যাখ্যা হয়েছে। তবে জুরি বোর্ড মাস্কের এই যুক্তি গ্রহণ করেনি।

এর আগে ২০২৩ সালে টেসলার শেয়ারহোল্ডারদের এক মামলায় ইলন মাস্ক জয়ী হলেও, এবার তিনি হেরে গেলেন।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে ইলন মাস্ক টুইটারে ‘ফেক অ্যাকাউন্ট’ বা ‘বট’ সমস্যা নিয়ে ধারাবাহিক টুইট করতে শুরু করেন। একপর্যায়ে টুইটার অধিগ্রহণের চুক্তি স্থগিত করার ঘোষণা দেন। কিন্তু পরে টুইটার কর্তৃপক্ষ মাস্ককে চুক্তিতে বাধ্য করতে আদালতের দ্বারস্থ হলে, অক্টোবরে তিনি পূর্বনির্ধারিত দামেই প্রতিষ্ঠানটি কিনে নেন। পরের বছর তিনি প্ল্যাটফর্মটির নাম বদলে ‘এক্স’ রাখেন।

এই রায়ের বিষয়ে ইলন মাস্কের আইনজীবীদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ