Advertise with us
শিরোনাম
Advertise with us

কেপ ভার্দে ম্যাচের পরিকল্পনা বদল স্কালোনির

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেপ ভার্দে ম্যাচের পরিকল্পনা বদল স্কালোনির

গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে নকআউট পর্বে পা রেখেছে লিওনেল মেসিদের দল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে। শক্তি ও অভিজ্ঞতা বিবেচনায় বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে পুঁচকে দল হলেও পরিকল্পনায় কোন ফাঁক রাখতে চান না আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার সাবেক ফুটবলার স্কালোনি যে কারণে অনুশীলনের পরিকল্পনা বদলে ফেলেছেন। বৃহস্পতিবার কানসাসে আর্জেন্টিনা তাদের প্রথম পূর্ণাঙ্গ দলীয় অনুশীলন শেষ করবে। বিকেলেই পাড়ি জমাবে মায়ামির উদ্দেশ্যে। এর আগে শুক্রবার মায়ামিতে যাওয়ার পরিকল্পনা ছিল স্কালোনির।

মায়ামিতে মেসিদের ম্যাচ স্থানীয় সময় ৬টায় শুরু হবে। কিন্তু গরমের সঙ্গে মানিয়ে যাতে ম্যাচের অনুশীলন যথাযথ হয় সেজন্য স্থানীয় সময় দুপুর ২টায় অনুশীলন শুরু করবেন মেসিরা। ওই অনুশীলন স্কালোনির দল স্টেডিয়ামে দরজা বন্ধ রাখবেন। অর্থাৎ অনুশীলন দেখার জন্য দর্শক বা সাংবাদিক প্রবেশের অনুমতি থাকবে না।

অনুশীলনের পরিকল্পনায় পরিবর্তন আনলেও কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন কোচ স্কালোনি। গ্রুপ পর্বে ইনজুরিতে পড়া ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো খেলবেন কিনা এখনো নিশ্চিত নয়। শুরুর একাদশে লেফট ব্যাক ত্যাগলিয়াফিকো খেলবেন নাকি ফাকুন্দে মেডিনা, তা নিয়ে ধারণা পাওয়া যায়নি।

আর্জেন্টিনার আক্রমণভাগ নিয়েও আছে দুশ্চিন্তা। লিওনেল স্কালোনি ছাড়া গোল পাচ্ছেন দলের অন্য ফরোয়ার্ডরা। যে কারণে লওতারো মার্টিনেজকে বেঞ্চে রেখে জুলিয়ান আলভারেজকে খেলানোর পথে হাঁটতে পারে আর্জেন্টিনার কোচ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ