Advertise with us
শিরোনাম
Advertise with us

এস আলম এডিবল অয়েলকে ৪৩ কোটি টাকা জরিমানা

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এস আলম এডিবল অয়েলকে ৪৩ কোটি টাকা জরিমানা

ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অপরাধে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডকে ৪২ কোটি ৮৪ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। গত মঙ্গলবার কমিশনের এক শুনানিতে আর্থিক জরিমানার এ আদেশ দেওয়া হয়। গতকাল রোববার প্রতিযোগিতা কমিশন এই তথ্য জানিয়েছে।

এর আগে প্রতিযোগিতা কমিশন মুরগির বাজারে কারসাজির কারণে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছিল। পরে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আপিল করা হয়। যা এখনও চলমান।

২০২২ সালে এস আলম এডিবল অয়েলের বিরুদ্ধে পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগ আসে প্রতিযোগিতা কমিশনে। অভিযোগ অনুসন্ধানে সত্যতা পেলে মামলা করে কমিশন। মামলা তদন্ত হয়ে শুনানি শেষে গত মঙ্গলবার প্রতিযোগিতা আইন ২০১২-এর ধারা ২০ মোতাবেক রায় দেওয়া হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. আফরোজা বিলকিস লেন, প্রতিষ্ঠানটির অপরাধ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। তবে মামলার সার্টিফাইড কপি উঠিয়ে তারা চাইলে আপিল করতে পারেন।

এস আলম সুপার এডিবল অয়েলের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়, একাধিকবার সেলস অর্ডার (এসও) হাতবদল করার ফলে ভোজ্যতেলের মূল্য ক্রমাগতভাবে বেড়ে যায়, যা প্রতিযোগিতা আইন, ২০১২-এর লঙ্ঘনের শামিল। উপরন্তু, মেয়াদোত্তীর্ণ তারিখের এসওর মাধ্যমে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্যবৃদ্ধি প্রতিরোধে প্রতিষ্ঠানটি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এর মাধ্যমে ভোজ্যতেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অস্বাভাবিক মূল্য বেড়ে যাওয়ার বিষয়টি প্রতীয়মান হয়।

আদেশে বলা হয়, প্রতিপক্ষ প্রতিষ্ঠান এস আলম সুপার এডিবল অয়েল তাদের উৎপাদিত ভোজ্যতেলের সরবরাহ সীমিত করা এবং ডিলার ও সমজাতীয় অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে বাজার নিয়ন্ত্রণ করার মাধ্যমে ভোজ্যতেলের মূল্য স্বল্প সময়ের মধ্যে অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। এর মাধ্যমে প্রতিযোগিতা আইনের লঙ্ঘন প্রমাণিত হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ