শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
Advertise with us

এমএফএসে লেনদেন সীমিত, এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এমএফএসে লেনদেন সীমিত, এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ রোববার দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন রাত পর্যন্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে। ২৪ ঘণ্টায় পাঠানো যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা। এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন করা যাবে না। বিশেষ তদারকির মাধ্যমে যে কোনো অস্বাভাবিক লেনদেন হলে তাৎক্ষিকভাবে পাশ্ববর্তী থানায় রিপোর্ট করতে হবে।

রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধে আজ রোববার দিবাগত রাত থেকে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ব্যক্তিক হিসাবের সীমা নিন্মরূপভাবে নির্ধারণ করা হলো।

এতে বলা হয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা। আর লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে দৈনিক ১০টি। মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। অন্যান্য সকল ধরনের এমএফএস লেনদেন বর্ণিত সময়কালে সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। এ সময়ে সকল লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এ সময়ে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি এর মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা দেবে। বর্ণিত সময়সীমার পর স্বাভাবিক লেনদেন যথারীতি পুনর্বহাল হবে।

বিদ্যমান নিয়মে– একটি এমএফএস হিসাব থেকে দিনে সর্বোচ্চ ৫০ হাজার এবং মাসে তিন লাখ টাকা পাঠানো যায়। একটি হিসাবে সর্বোচ্চ জমা রাখা যায় ৫ লাখ টাকা। দিনে যত বার খুশি লেনদেন করা যায়। এছাড়া এজেন্ট পয়েন্ট থেকে দৈনিক ৩০ হাজার এবং মাসে ২ লাখ টাকা উত্তোলন করা যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ