Advertise with us
শিরোনাম
Advertise with us

‘এক লিটার তেলও রপ্তানি হবে না’- ট্রাম্পকে ইরানের জবাব

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘এক লিটার তেলও রপ্তানি হবে না’- ট্রাম্পকে ইরানের জবাব

যুদ্ধ শেষ করা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাব দিয়েছে ইরান। তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে পারস্য উপসাগর থেকে এক লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না।

ফ্লোরিডায় সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, শিগগিরই যুদ্ধ শেষ হতে যাচ্ছে। তাঁর এই মন্তব্যের পর তেলের দাম কিছুটা কমে যায়। এরপরই তেল রপ্তানি নিয়ে মন্তব্য করল ইরান। সংঘাত শুরুর পর থেকে দেশটি হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে বলেছে, ‘ইরানি সশস্ত্র বাহিনী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অঞ্চল থেকে শত্রু পক্ষ এবং তাদের মিত্রদের কাছে এক লিটার তেলও রপ্তানি করতে দেবে না।’

ইরানের এই হুমকির আগে এবং ডোনাল্ড ট্রাম্পের আশাবাদী মন্তব্যের পর ইউরোপীয় বাজারে গ্যাসের দাম ১৫ শতাংশ কমে যায়। এশিয়ার শেয়ারবাজারগুলো সোমবারের ধস কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়ায়। মিশর জ্বালানি তেলের দাম ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে এবং পাকিস্তান জানিয়েছে, তারা বাণিজ্যিক জাহাজগুলোকে নৌবাহিনীর মাধ্যমে পাহারা দেবে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘আমরাই নির্ধারণ করব এই যুদ্ধের সমাপ্তি কখন হবে। এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যৎ অবস্থান এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। আমেরিকান বাহিনী এই যুদ্ধ শেষ করতে পারবে না।’

অপরদিকে ওয়াশিংটনের উদ্দেশে সরাসরি এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পিবিএস নিউজকে বলেছেন, ‘যতদিন প্রয়োজন এবং যতক্ষণ সময় লাগবে, ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে যাওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ