Advertise with us
শিরোনাম
Advertise with us

ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে গত সপ্তাহে হওয়া ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এতে নিখোঁজ রয়েছেন ১৫ জন। তাদের উদ্ধারে এখনও তল্লাশি অভিযান চলছে। শনিবার দেশটির প্রধান উদ্ধারকারী সংস্থা বাসারনাস এ তথ্য জানিয়েছে।

প্রবল বৃষ্টিপাতের ফলে গত ২৪ জানুয়ারি পশ্চিম জাভার বান্দুং বারাত এলাকার পাসির লাঙ্গু গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। খবর রয়টার্সের

সীমান্ত টহলে যোগ দিতে প্রশিক্ষণ নেওয়ার সময় অন্তত ২৩ সেনাসদস্যও এই ভূমিধসে মারা পড়েন বলে পরে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

গত বছরের শেষ দিকে সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়-পরবর্তী বন্যা ও ভূমিধসে এক হাজার ২০০ মানুষের মৃত্যু এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার রেশ কাটতে না কাটতেই পশ্চিম জাভায় এই নতুন বিপর্যয় আঘাত হানল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ