Advertise with us
শিরোনাম
Advertise with us

ইউনূস সরকারের কাজের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউনূস সরকারের কাজের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সব কাজের তদন্ত চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি রোববার বাজেট আলোচনায় বলেছেন, “প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সব কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নিযুক্ত করুন। দুর্নীতি কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কারা করেছেন, সবকিছু খুঁজে বের করুক”।

তদন্ত চাওয়ার যুক্তি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, টিআইবি গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দিয়েছে । সর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে। সবাই নিশ্চয়ই দেখেছেন। তো তারা তো ছাড় পেতে পারেন না।

এর আগে বাজেট আলোচনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুর্নীতির তদন্ত চেয়েছিলেন। সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে বলেছিলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী খুবই সৎভাবে সংসদে জাতির সামনে স্বীকার করেছিলেন, নির্বাচনের জন্য আপস করে জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন। ফলে এই সরকারের অনেক ভালো কথায় কীভাবে বিশ্বাস রাখব?”

নিজের বক্তব্যে এর জবাব দেন সালাহউদ্দিন বলেন, ‘একটা অস্থির সময় পার হয়ে নির্বাচন আদায় করতে হয়েছে। নাহিদ ইসলাম বললেন, আমি নাকি এখানে একটা সরল স্বীকারোক্তি করেছি যে, অনেক কিছু আপস করে আমরা জুলাই সনদে সই করেছি? হ্যাঁ। আমরা নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে, জুলাই সনদে সবাই মিলে সমঝোতায় এসেছি এবং স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সব বিষয়ে একমত নাও হতে পারতাম কিন্তু জাতির স্বার্থে আপস করেছি। এটা কেন বিকৃত করা হচ্ছে? যাদের পরিকল্পনা ছিল নির্বাচন না, পাঁচ বছরের জন্য থেকে যান, সেটাও তো আমাদের নজরে রাখতে হয়েছে।

সব বিষয়ে দক্ষ হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ- বিরোধীদলের এই বিদ্রুপের জবাবে সালাহউদ্দিন বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়নি। বিরোধীদলীয় নেতা ১৫ দিনের মধ্যে পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার বিচার চেয়েছিলেন ৫ কার্যদিবসে বিচার হয়েছে। চট্টগ্রামে শিশু ধর্ষণের বিচার হয়েছে।

বাজেট আলোচনায় সালাহউদ্দিন অন্তর্বর্তী সরকারের সময়কার শ্বেতপত্রের বরাতে বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে আওয়ামী লীগ শাসনামলে। এই সংসদে দায়মুক্তি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের ১৫ বছরে উন্নয়ন প্রকল্প থেকে ২৪ বিলিয়ন ডলার রাজনৈতিক চাঁদাবাজি করেছে। এমন একটা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে বাজেট প্রণয়ন করছি। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরাইলের যুদ্ধের মধ্যেই শান্তি চুক্তি কেবল হল। বৈশ্বিক এত অস্থিরতার মধ্যে মুদ্রা ব্যবস্থার পতন হচ্ছে, গণতন্ত্রের অনেক জায়গায় পতন হচ্ছে, দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে, এই সময় আমাদের নেতা তারেক রহমান সরকারের ১০০ দিনের কর্মসূচিতে নির্বাচনী ইশতেহার অনুযায়ী সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য, দরিদ্র মানুষের জন্য, কৃষকের উন্নয়নে সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ